জীবনতলায় মাছ চোর সন্দেহ গনপিটুনিতে মৃত্যু ১ জন, গ্রেফতার ৫ জন - The News Lion

জীবনতলায় মাছ চোর সন্দেহ গনপিটুনিতে মৃত্যু ১ জন, গ্রেফতার ৫ জন

 


দি নিউজ লায়নঃ        শনিবার বিকালে এক ব‍্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। পুলিশ তদন্তে নেমে গ্রেফতার করে ৫ জনকে। মৃতের নাম ছোটন তরফদার(২৩)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার দেউলি দুই নম্বর অঞ্চলের ঘুটরি এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে দেউলির জমাদার পাড়া এলাকার বাসিন্দা ছোটন তরফদার ও সালাউদ্দিন বৈদ্য শনিবার ভোরের আলো ফুটতে না ফুটতে পাশের একটি মাছের ভেড়িতে গিয়ে ছিল।সেই সময় মাছের ভেড়ির মালিক এবং তার অনুগামীরা মাছ চোর সন্দেহে ছোটন তরফদার ও সালাউদ্দিন বৈদ্য কে ধরে বেধড়ক মারধর করে এমনি অভিযোগ।


আর এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী।পুলিশ জখম ছোটন তরফদার ও সালাউদ্দিন বৈদ্য কে উদ্ধার করে খুঁচিতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।সেখানেই চিকিৎসকরা ছোটন তরফদার কে মৃত বলে ঘোষণা করে।পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।জখম সালাউদ্দিন বৈদ্য বর্তমানে চিকিৎসাধীন।


এদিকে এই ঘটনায় মৃতের বাবা এদিন বিকালে  থানায় খুনের অভিযোগ দায়ের করে।পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নেমে মাছের ভেড়ির মালিক সহ আরও ৪ জনকে গ্রেফতার করে।এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন মাছ চুরি সন্দেহে ২ জনকে মারধর করলে এক যুবকের মৃত্যু হয় এবং আর এক জন হাসপাতালে চিকিৎসাধীন।এ বিষয়ে মৃতের পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে।অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে ৫ জনকে গ্রেফতার করেছে।দেহটি উদ্ধার করা হয়েছে।তবে এই ঘটনা কীভাবে ঘটলো সে বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.